রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতায় অপো-বিইউপির ‘স্ফূরণ ৬.০’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতায় অপো-বিইউপির ‘স্ফূরণ ৬.০’

দুই হাজারের বেশি তরুণের অংশগ্রহণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী সৃজনশীল আয়োজন ‘স্ফূরণ ৬.০’। ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও তারুণ্যের সৃজনশীলতার নানা দিক তুলে ধরা হয়। বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে এবং অপো বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, তরুণ আলোকচিত্রী ও সৃজনশীল ব্যক্তিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। আয়োজনটি তরুণদের নিজেদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশের পাশাপাশি ভিজ্যুয়াল মাধ্যমের বিভিন্ন ধরন সম্পর্কে জানার সুযোগ তৈরি করে।

স্ফূরণ ৬.০-এ ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি, বিজ্ঞাপন নির্মাণ এবং আর্ট ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জমা পড়া নির্বাচিত ছবিগুলো নিয়ে বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। এতে তরুণ আলোকচিত্রীদের চোখে মানুষ, প্রকৃতি, স্থান ও দৈনন্দিন জীবনের নানা গল্প তুলে ধরা হয়।

আয়োজনের অংশ হিসেবে অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়। এতে তরুণেরা কীভাবে নিজেদের দৃষ্টিভঙ্গিতে প্রতিদিনের মুহূর্ত ধারণ ও তা ভিজ্যুয়াল গল্পে রূপ দেন, তা তুলে ধরা হয়।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, তরুণ সৃজনশীলরা তাদের চারপাশের জগতকে প্রকাশের নতুন নতুন উপায় খুঁজছেন। প্রযুক্তি তাদের ভাবনা ধারণ এবং দৈনন্দিন অভিজ্ঞতাকে অর্থবহ ভিজ্যুয়াল গল্পে রূপ দিতে সহায়তা করতে পারে। বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশ ও নিজেদের মধ্যে ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে তারা আনন্দিত।

আয়োজনে অপো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য বিশেষ অফার ও বিক্রয়োত্তর সেবা ছাড় দেওয়া হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে প্রযুক্তি, ফটোগ্রাফি ও সৃজনশীলতার সমন্বয়ে তরুণদের নিজেদের ভিজ্যুয়াল ভাবনা প্রকাশের সুযোগ তৈরির উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে অপো।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গৃহকর্মী রোবট!
(68 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com