রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পানির নিচেও সচল, হাত থেকে পড়লেও ক্ষতি নেই—বাজারে টেকনোর নতুন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট

পানির নিচেও সচল, হাত থেকে পড়লেও ক্ষতি নেই—বাজারে টেকনোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘স্পার্ক ৫০ প্রো’ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। উন্নত স্থায়িত্ব, পানিরোধী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা নিয়ে আসা ফোনটি পানির নিচে ছবি ও ভিডিও ধারণেও সক্ষম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ জানায়, নতুন স্মার্টফোনটি ধুলাবালু ও পানিরোধী প্রযুক্তিতে তৈরি। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি ৬ মিটার গভীর পানিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলেও ডিভাইসটির কার্যক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি কম।

ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্স ও ড্রপ প্রোটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে এটি হাত থেকে পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এমনকি দৈনন্দিন ব্যবহারে আঁচড় বা দাগ পড়ার আশঙ্কাও তুলনামূলকভাবে কম।

স্পার্ক ৫০ প্রোতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের আরও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অডিও অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে ডিটিএস সাউন্ড প্রযুক্তিসমৃদ্ধ ডুয়েল স্পিকার এবং নয়েজ ক্যানসেলেশন সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও স্পষ্ট শব্দ শোনা যাবে।

নতুন এ ডিভাইসে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সুবিধা। এর ফলে অল্প সময়ে চার্জ সম্পন্ন করে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে।

মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসরচালিত স্মার্টফোনটি ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজের বিভিন্ন সংস্করণে পাওয়া যাবে। ফলে একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রেও ফোনটির পারফরম্যান্স বজায় থাকবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ প্রধান ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মাধ্যমে উচ্চমানের ছবি ও ভিডিও ধারণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমভিত্তিক ফোনটিতে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং, এআই প্রবলেম সলভিং এবং এআই হেলথ অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন স্মার্ট ফিচার সংযোজন করা হয়েছে।

সংস্করণভেদে টেকনো স্পার্ক ৫০ প্রোর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com