রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে জোরদার নিরাপত্তা

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে জোরদার নিরাপত্তা

অনলাইনে প্রতারণার ঝুঁকি বাড়ায় ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন দুটি নিরাপত্তাসুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। অচেনা নম্বর থেকে আসা কল সম্পর্কে অতিরিক্ত তথ্য জানা এবং অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকাতে এসব সুবিধা কাজে আসবে।

নতুন ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ফোনে অপরিচিত কোনো নম্বর থেকে কল এলে নম্বরটি কোন দেশের এবং কলদাতা ও ব্যবহারকারী একই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য কি না, সে তথ্য দেখা যাবে। ফলে অপরিচিত ব্যক্তির পরিচয় সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে ব্যবহারকারীরা সতর্কভাবে কলটি গ্রহণ বা এড়িয়ে যেতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিদ্যমান ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন। এখন ছয় সংখ্যার পিনের পাশাপাশি অক্ষর ও সংখ্যার সমন্বয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির সুযোগ থাকবে। ফলে কেউ ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি জেনে গেলেও অ্যাকাউন্টে ঢোকা সহজ হবে না।

এ ছাড়া একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিক ‘পাসকি’ যুক্ত করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই ধরনের ডিভাইসেই এ সুবিধা অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতারকেরা অনেক সময় জরুরি পরিস্থিতির কথা বলে ব্যবহারকারীদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কলদাতা সম্পর্কে আগাম কিছু তথ্য পাওয়ার সুযোগ থাকলে এমন প্রতারণা এড়াতে ব্যবহারকারীরা আরও সতর্ক হতে পারবেন।

এর আগে গত জুনে হোয়াটসঅ্যাপে ‘ইউজারনেম’ সুবিধা চালু করা হয়। এর মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেই অন্য ব্যক্তির সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা সম্ভব।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com