রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব

বিজ্ঞপ্তি   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফিফা বিশ্বকাপকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস উদযাপন এবং বাংলাদেশের ফুটবলের প্রতি সমর্থন জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশেও এর আবেদন দীর্ঘদিনের। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় দলের জার্সি, খেলা দেখা এবং বন্ধু-পরিবারের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপকে ঘিরে তৈরি হয় ভিন্ন এক আবহ। যদিও বাংলাদেশ এখনো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, তবু ফুটবলের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো।

অপোর মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের ফুটবলের অন্যতম অনুপ্রেরণার নাম। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও দেশপ্রেম নতুন প্রজন্মের ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতে উৎসাহিত করছে। এ কারণেই বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় জামাল ভূঁইয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

অপো জানিয়েছে, বাংলাদেশে তাদের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি দেশের ক্রীড়া ও তরুণ সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেও এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির বিশ্বাস, বাংলাদেশের মানুষের স্বপ্ন ও ফুটবলের প্রতি ভালোবাসার পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিশ্বকাপ উপলক্ষে অপো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ?’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের পক্ষে অংশগ্রহণ ও ভোট দিতে পারবেন। সবচেয়ে বেশি সমর্থন পাওয়া বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই বিশ্বকাপের সেমিফাইনাল উপলক্ষে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে খেলা উপভোগ করবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ফুটবল এমন একটি খেলা, যা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে একসূত্রে বেঁধে রাখে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে বিশ্বকাপের আনন্দ ভাগ করে নেওয়া এবং দেশের ফুটবলের পাশে দাঁড়াতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। তিনি জানান, জামাল ভূঁইয়ার সঙ্গে এই অংশীদারিত্ব এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য সবসময়ই গর্বের বিষয়। দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করে। অপোর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল উপভোগ করার অপেক্ষায় রয়েছেন।

অপোর এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি বাংলাদেশের ফুটবল এবং স্থানীয় প্রতিভাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার বার্তা তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি মনে করছে, দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে যুক্ত থেকে ভবিষ্যতেও অর্থবহ নানা উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com