শিরোনাম >>
শিরোনাম >>

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত

সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের দাবিতে চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের প্রতিনিধিদের সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের দাবি বাস্তবায়নে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।

সংগঠনটির নেতারা জানান, আলোচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া আশ্বাস এবং প্রস্তাবিত যৌথ কমিটির কার্যক্রম বিবেচনায় নিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে পরিষদ। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর অগ্রগতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, তাঁরা এক দফা কর্মসংস্থানের দাবি থেকে সরে যাননি। আলোচনার ভিত্তিতে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে মাত্র।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কর্মসংস্থানের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কার্যক্রম ও দাবি অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তাঁদের দাবি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি বড় অংশ উচ্চশিক্ষা শেষ করেও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি চাকরিতে তাঁদের জন্য কার্যকর ও বাস্তবসম্মত বিশেষ নিয়োগব্যবস্থা নিশ্চিত করা হলে এই সংকটের সমাধান সম্ভব।

আন্দোলন স্থগিতের ফলে এখন সংশ্লিষ্টদের নজর থাকবে প্রস্তাবিত যৌথ কমিটির কার্যক্রম এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। এক মাসের মধ্যে দাবি বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়, তার ওপরই নির্ভর করবে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পরবর্তী কর্মসূচি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৯ এএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------