ঢাবি প্রতিনিধি | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বহুতল সন্তোষ ভবন থেকে লাফ দিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সন্তোষ ভবনের নবম তলা থেকে লাফ দিয়েছিলেন। শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব চন্দ্র বর্মণ বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীর আঘাত গুরুতর নয়।
তবে নাম প্রকাশ না করার শর্তে হলের একজন বলেন, আহত শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্ভবত প্রেমঘটিত কারণে তিনি কয়েকদিন ধরে অস্থির অবস্থায় চলাফেরা করছিলেন।

Posted ৬:০২ এএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


