শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গত রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশ সফর শেষে রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন বিষয় অবহিত করা প্রচলিত রেওয়াজ।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি বৈঠক, সভা ও কর্মসূচিতে যোগ দেন। এসব আয়োজনের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকও ছিল।

এ সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে তিনি সফরের বিভিন্ন কর্মসূচি, বৈঠক ও আলোচনার বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------