শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় বাড়ি দখলের চেষ্টা, পুলিশের অভিযানে গোলাগুলি; গুলিবিদ্ধ ২, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

ঢাকায় বাড়ি দখলের চেষ্টা, পুলিশের অভিযানে গোলাগুলি; গুলিবিদ্ধ ২, গ্রেফতার ৪

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার নামে দুই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে সংশ্লিষ্ট ঘটনায় পুলিশের হাতে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

গ্রেফতার অন্য দুজন হলেন শাকিব (২৩) ও রাশেদ (২৪)। গুলিবিদ্ধ রাজিব (৩০) ও সাগর (২৪) চিকিৎসাধীন রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় মামলা হয়। ওই মামলার আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়।

অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন ধারালো অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলাম তাঁর শটগান থেকে দুটি গুলি ছোড়েন। এতে রাজিব ও সাগর পায়ে গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে তাঁদেরসহ চারজনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে গেলেও তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধে রয়েছে পাঁচটি করে মামলা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩০ এএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------