রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

  |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। এক পক্ষ নিজেদের জমিতে যেতে না পেরে লোকজন নিয়ে সেখানে আসে। এ সময় দুই পক্ষের বিরোধের মধ্যে পড়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালানো হয়।

হামলার ঘটনায় আটকের বিষয়ে নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে স্টুডিওতে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন সালমান মুক্তাদির।

তিনি জানান, স্টুডিওতে ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র, শুটিংয়ের ফুটেজ ও বিভিন্ন সরঞ্জাম ছিল। এসব হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি চলমান কাজ নিয়েও বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সালমান বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে।’

তিনি আরও বলেন, সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতিচর্চার জন্য দেশে এ ধরনের স্টুডিও খুব বেশি নেই। তাঁর স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি সামগ্রিকভাবে সৃজনশীল অঙ্গনেরও ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com