রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী

শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ২০০ প্রার্থী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ ভর্তি কার্যক্রম চলছে। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অষ্টম ব্যাচে সারা দেশে ৪ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন করেন ৮১ হাজার ৪০০ জন। যাচাই-বাছাই শেষে ৫২ হাজার ২০০ আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। তাঁদের নিয়েই শনিবার লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। দেশের বিভিন্ন জেলায়ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা তদারকি করেন।

কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫০০ প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে আগামীকাল ২০ সেপ্টেম্বর। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে অষ্টম ব্যাচের প্রশিক্ষণ।

প্রশিক্ষণ নিয়ে আয় ৪২ কোটি টাকা

যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ বা ১২ হাজার ৩৫৪ জন জাতীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন।

তাঁদের মোট আয় প্রায় ৩৪ লাখ ৩৯ হাজার ৮০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি ৩০ লাখ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com