শিরোনাম >>
শিরোনাম >>

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থী যদি দেশ পুনর্গঠনের কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তাহলে কোনো শক্তিই তাদের ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদস্য সংখ্যা ২২ হাজার। আর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ কোটি। আপনারাই বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ কি আমাদের ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না।’

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের মানুষের দায়িত্ব নিতে হবে—কীভাবে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। দেশকে গড়ে তুলতে হবে, কারণ এ দেশেই আমাদের বসবাস এবং ভবিষ্যৎ প্রজন্মও এখানেই থাকবে।

তিনি বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি পরিবর্তন আনতে চায়, তাহলে সেই পরিবর্তন সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে, সেটি তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়েছে। ওই সময় তরুণ সমাজই পরিবর্তনের সূচনা করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই আসুন, আগামী তিন মাস আমরা ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ সফল হতে পারব না, কিন্তু ৮০ ভাগ সফল হতে পারব।’

তিনি ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের ওপর নির্ভর না করে দেশের তরুণ সমাজ, শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং সাধারণ মানুষকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য নিজ নিজ এলাকা পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং অন্যদেরও এ কাজে উৎসাহিত করা জরুরি।

দেশ পুনর্গঠনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি নিজেদের দায়িত্ব নিজেরা পালন করে এবং সবাই একসঙ্গে কাজ করে, তাহলে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৫ এএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------