শিরোনাম >>
শিরোনাম >>

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীতে এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার রাতে বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে আলতাফ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আরও ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, একদল দুর্বৃত্ত পুলিশ সদস্য আলতাফ হোসেনকে মারধর করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৩ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------