নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সৌদি আরব পর্বে অব্যয়িত অর্থ হিসেবে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়সার) এ তথ্য জানান।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সৌদি আরব পর্বে বরাদ্দ করা অর্থের একটি অংশ ব্যয় না হওয়ায় তা হাজিদের মধ্যে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অর্থ সংশ্লিষ্ট হজযাত্রীদের অনুকূলে ফেরত দেওয়া হবে।
ধর্মমন্ত্রী জানান, অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজি এ অর্থ ফেরত পাবেন।
সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৭:১৩ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


