শিরোনাম >>
শিরোনাম >>

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা, প্রশ্ন তারেকের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা, প্রশ্ন তারেকের

বিগত স্বৈরাচারী সরকারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, তাদের কেউ এখন ক্ষমতাচ্যুত স্বৈরাচারের আশ্রয় নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

একটি বিরোধী রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সময় ওই দলটি ‘গুপ্ত বেশ’ ধারণ করেছিল। এখন বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। এর পেছনে কারা রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের মধ্যেই কেউ এখন ক্ষমতাচ্যুত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। ‘গুপ্ত বাহিনী’ বিভিন্ন সময়ে একে অন্যকে আড়াল ও আশ্রয় দিয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশের নানা সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতি এবং স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও জ্বালানি খাতের নানা সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এর মধ্যে জ্বালানি সংকটকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সংকটে মানুষ ও শিল্পকারখানার মালিকরা কষ্টে আছেন। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত জ্বালানির দাম কিছুটা বাড়াতে সরকার বাধ্য হয়েছে।

তারেক রহমান বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সহায়তা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যের ওপর কর বাড়ানো হয়নি, কয়েকটির কর কমানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব জনগণের। বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘ সময় রাজপথে থেকে আন্দোলন করেছেন এবং তাঁর দাবি, দলের ৫০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছিল।

দলীয় নেতা-কর্মীদের দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাইকে সংসদ সদস্য বা মন্ত্রী করা সম্ভব নয়। তবে কাজের মাধ্যমে প্রত্যেকে নিজেকে একজন আদর্শ জাতীয়তাবাদী কর্মী হিসেবে প্রমাণ করতে পারেন।

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সরকারি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------