শিরোনাম >>
শিরোনাম >>

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে ওঠা কথিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগসংক্রান্ত খবর প্রকাশিত হয়। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের জন্য ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৫ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------