শিরোনাম >>
শিরোনাম >>

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় পড়া শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় পড়া শুরু

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরা সাজা বাতিলের আবেদন করে আপিল ও জেল আপিল করেন। এসব আবেদনের ওপর হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শুরু হয় গত ২৮ জুলাই। শুনানি শেষে ২০ আগস্ট রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

বর্তমানে হাইকোর্টের রায়ে ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে—সেদিকেই নজর রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ এএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------