শিরোনাম >>
শিরোনাম >>

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আটক ২

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ভোররাতে নগরের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাস (১৯) নামের ওই দুজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বাড়ি মাছুয়াপাড়া এলাকায়। তারা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। রংপুর সিআইডির পুলিশ পরিদর্শক আবু হাসান কবির দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে কামাল কাছনার মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী (১৩)।

ঘটনার পর হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৩ এএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------