নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। পরদিন নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
শপথের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর রোববার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

Posted ১১:০২ এএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


