শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট

রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শপথ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।

নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং এর আগে সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

শপথের আগে শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি।

মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের দায়িত্বেরও অবসান হলো। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২১ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------