শিরোনাম >>
শিরোনাম >>
উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি হওয়ায় লোকসানের অভিযোগ, সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি

ন্যায্যমূল্যের দাবিতে সড়কে ডিম ফেলে খামারিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ন্যায্যমূল্যের দাবিতে সড়কে ডিম ফেলে খামারিদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে মুরগির ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে ডিম ফেলে তারা ক্ষোভ প্রকাশ করেন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার পদচারী সেতুর নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুরগির ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স হান্নান এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ব্যানারে ‘ডিম খেলে পুষ্টি মেলে, খামারিরা কেন ঋণের জালে’ এবং ‘ডিমের দাম কমল কেন, জবাব চাই’সহ নানা স্লোগান লেখা ছিল।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে ডিমের বাজারদর উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এতে প্রান্তিক খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঋণের বোঝা নিয়ে অনেকেই খামার চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। তারা ডিমের একটি ন্যূনতম ন্যায্যমূল্য নির্ধারণের পাশাপাশি বাজারে সিন্ডিকেটের প্রভাব বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

খামারি আবু তালেব বলেন, ডিম বিক্রি করে মুরগির খাদ্যের খরচই ওঠে না। ওষুধ ও অন্যান্য ব্যয় মেটাতে ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন।

আরেক খামারি রাজিবুল ইসলাম জানান, বর্তমানে একটি ডিম বিক্রি হচ্ছে সাড়ে ছয় টাকায়, অথচ উৎপাদন খরচ পড়ে সাড়ে ৮ থেকে ৯ টাকা। ফলে প্রতিটি ডিমেই লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, লোকসান সামলাতে অনেক খামারিকেই ঋণ করে মুরগির খাদ্য কিনতে হচ্ছে।

খামারি মাসুদ রানা অভিযোগ করেন, বাজারে কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রভাবের কারণে ডিম উৎপাদনকারীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারে ডিমের চাহিদা ও বিক্রি থাকলেও উৎপাদকরা তার সুফল পাচ্ছেন না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, প্রান্তিক খামারিদের কেউ এখনো তাঁর সঙ্গে দেখা করেননি। তারা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ এএম | শনিবার, ০৪ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------