শিরোনাম >>
শিরোনাম >>

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটে চলাচলকারী মিতালী এক্সপ্রেস আবারও চালু হতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ এক প্রতিবেদনে জানায়, মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি চালু করতে বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তারা সম্প্রতি বৈঠক করেছেন। ওই বৈঠকের পর ট্রেন চলাচল পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

এছাড়া রেলপথের নিরাপত্তা যাচাই এবং অন্যান্য কারিগরি প্রস্তুতির কাজও প্রায় শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি ও টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করেনি।

এরই মধ্যে গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা সেবা স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মিতালী এক্সপ্রেস ছাড়াও মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় শুরু হতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৫ এএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------