শিরোনাম >>
শিরোনাম >>
১৩ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে এ উদ্দেশ্যে গঠিত বাছাই (সার্চ) কমিটি। আগামী ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্ম সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আবেদনকারীদের আইনের ৮(১) ধারায় উল্লেখিত প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে এবং ৮(২) ধারায় অযোগ্য ঘোষিত কেউ এ পদে বিবেচিত হবেন না।

আবেদনকারীদের জীবনবৃত্তান্তে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। এর সঙ্গে দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে।

আবেদন বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র অথবা মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের ৯৩৫ নম্বর কক্ষে জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় জমা দেওয়া যাবে। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না।

গত ২২ জুন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। আইন অনুযায়ী, কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করবেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করার পর থেকেই সংস্থাটির শীর্ষ পদগুলো শূন্য রয়েছে। ফলে কমিশনের নিয়মিত কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৩ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------