শিরোনাম >>
শিরোনাম >>

সবকিছুতেই বিরোধিতা করার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট

সবকিছুতেই বিরোধিতা করার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যা করবে তার সবকিছুর বিরোধিতা করাই বিরোধীদলের কাজ—এমন রাজনৈতিক সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুরই বিরোধিতা করবে—ব্যক্তিগত ও দলীয়ভাবে তারা এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করেন না। তিনি বলেন, সরকারকে যেমন বিরোধীদলকে যথাযথ সম্মান দিতে হবে, তেমনি বিরোধীদলেরও দেশ গঠনে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের স্বার্থই সর্বাগ্রে বিবেচ্য হওয়া উচিত। বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত যেকোনো চুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া প্রয়োজন।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; গুরুত্বপূর্ণ সব বিষয় সংসদের মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৮ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------