শিরোনাম >>
শিরোনাম >>

এআই দিয়ে অভিনেত্রীর ভুয়া ছবি-ভিডিও তৈরি, গ্রেপ্তার ৩

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট

এআই দিয়ে অভিনেত্রীর ভুয়া ছবি-ভিডিও তৈরি, গ্রেপ্তার ৩

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্তর নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ও বিকৃত ছবি-ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী বসন্তকে নিয়ে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে বিকিনি পরা অবস্থায় দেখা যায়। এসব কনটেন্টকে একটি চলচ্চিত্রের শুটিংয়ের দৃশ্য বলে প্রচার করা হলেও পরে তদন্তে জানা যায়, সেগুলো সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২৪ বছর বয়সী রবিকুমার, ৩৩ বছর বয়সী চন্দ্রকান্ত এবং ২৫ বছর বয়সী রঞ্জিত। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ডিভাইস ব্যবহার করেই ভুয়া ছবি ও ভিডিও তৈরি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

গত মাসে বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান রুক্মিণী বসন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর নামে প্রচারিত এআই-নির্ভর সব ছবি ও ভিডিও সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং বিভ্রান্তিকর। এসব কনটেন্টের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

অভিনেত্রী অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের মারাত্মক লঙ্ঘন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকা ও জনপরিচিত ব্যক্তিদের ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো প্রয়োজন।

রুক্মিণী বসন্ত বর্তমানে কন্নড় চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘সাপতা সাগারাডাছে এলো’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে শিগগিরই যশের বিপরীতে ‘টক্সিক’ এবং জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে। এছাড়া ‘কানতারা’ সিরিজের নতুন কিস্তিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ পিএম | শনিবার, ২০ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------