নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এ উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা বিশেষ শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনকে ঘিরে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সম্প্রতি গ্রেপ্তার হওয়া এবং পরে জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে পুনরায় চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। পুলিশের দায়িত্ব হলো অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদের আদালতে সোপর্দ করা।
তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

Posted ৭:২৩ এএম | শুক্রবার, ১৯ জুন ২০২৬
9 News Bd | s s


