শিরোনাম >>
শিরোনাম >>

২,৪০০ কোটি রুপির কেলেঙ্কারি তদন্তে সানি লিওন, সিআইডির নোটিশে নতুন আলোচনা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট

২,৪০০ কোটি রুপির কেলেঙ্কারি তদন্তে সানি লিওন, সিআইডির নোটিশে নতুন আলোচনা

ভারতের কর্ণাটকে আলোচিত ২ হাজার ৪০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারি তদন্তে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম উঠে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে তাকে নোটিশ পাঠিয়েছে কর্ণাটকের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তদন্তকারী সংস্থা স্পষ্ট করেছে, এ মামলায় সানি লিওন অভিযুক্ত নন; আর্থিক লেনদেনসংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের প্রয়োজনেই তার কাছে ব্যাখ্যা ও নথিপত্র চাওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত তদন্তে সানি লিওনের ব্যাংক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। এরপরই তার পারিশ্রমিক, চুক্তিপত্র এবং অর্থ গ্রহণসংক্রান্ত নথি জমা দিতে বলা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের কর্ণধার শিবানন্দ নীলান্নাভারের বিরুদ্ধে কর্ণাটক ও মহারাষ্ট্রের প্রায় ৪০ হাজার বিনিয়োগকারীর কাছ থেকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ হাজার ৪০০ কোটি রুপি সংগ্রহের অভিযোগ রয়েছে। বিনিয়োগকারীদের বছরে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

সিআইডির তদন্তে আরও জানা যায়, সংগৃহীত অর্থের একটি অংশ চলচ্চিত্র প্রযোজনায় ব্যয় করা হয়েছিল। ২০২৩ সালে শিবানন্দ প্রযোজিত কন্নড় চলচ্চিত্র ‘চ্যাম্পিয়ন’-এর একটি আইটেম গানে অংশ নিয়েছিলেন সানি লিওন। ‘ডিংগারা বিল্লি নানু’ শিরোনামের ওই গানের জন্য তিনি প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের সন্দেহ, এই অর্থের উৎস বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা তহবিল হতে পারে। সে কারণেই অর্থ গ্রহণের বৈধতা, চুক্তির শর্ত এবং লেনদেনের প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সানি লিওনের কাছ থেকে সংশ্লিষ্ট সব নথি সংগ্রহ করে পুরো বিষয়টি যাচাই করা হবে।

তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞরা একটি ব্যাংক হিসাবের প্রায় ৩৬ হাজার ২০০ পৃষ্ঠার লেনদেন নথি বিশ্লেষণ করেছেন। সেখান থেকেই অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।

এদিকে তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, শুধু সানি লিওন নন, ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। বর্তমানে মামলার মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশি হেফাজতে রয়েছেন।

যদিও তদন্তে তার নাম এসেছে, তবে সিআইডি এখন পর্যন্ত সানি লিওনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনেনি। তবুও বহুল আলোচিত এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তার নাম জড়িয়ে পড়ায় বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১২ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------