শিরোনাম >>
শিরোনাম >>

দিল্লিতে প্রবেশে জটিলতা, ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট

দিল্লিতে প্রবেশে জটিলতা, ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশের সময় ইমিগ্রেশন জটিলতায় পড়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দিল্লিতে একটি সম্মেলনে অংশ নিতে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ঢাকা ত্যাগ করেন তিনি।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য আটকে রাখে। সূত্র জানায়, ভারতের নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) তার নাম শনাক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা জারি হয় এবং তাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ডা. জাহেদ উর রহমান সফর অব্যাহত না রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফিরে আসেন। তবে বিমানবন্দর ত্যাগের সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম নিরাপত্তা সংশ্লিষ্ট ওয়াচলিস্টে শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে অতিরিক্ত যাচাইয়ের আওতায় আনা হয়।

ঘটনাটি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হলেও এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০১ এএম | সোমবার, ১৫ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------