নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ জুন ২০২৬ | প্রিন্ট

বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই সমস্যার পর রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটের দিকে অনেক ব্যবহারকারী আবার ফেসবুক ব্যবহার করতে সক্ষম হন। তবে এখনো কিছু ফিচার পুরোপুরি সচল হয়নি বলে জানিয়েছেন তারা।
অন্যদিকে, বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন যে তারা এখনো মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না। বিভ্রাটের সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা লগ-ইন সমস্যায় পড়েন। পাশাপাশি নিউজ ফিড আপডেট না হওয়া, মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়াসহ নানা ধরনের জটিলতা দেখা দেয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি।

Posted ৪:১২ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২৬
9 News Bd | s s


