শিরোনাম >>
শিরোনাম >>

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৬, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৬, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরখান ও মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট পৃথক দুই দুর্ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উত্তরখানের ঘটনায় দগ্ধ তিনজন একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আঁখি দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের প্রায় ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

দগ্ধ দম্পতির ছেলে রাতুল হাসান তুষার জানান, চিকিৎসকেরা তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

অন্যদিকে, শনিবার ভোরে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিন যুবক দগ্ধ হন। জানা গেছে, সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদেরও আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৯ এএম | শনিবার, ০৬ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------