রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেতিবাচক প্রচারণার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট

নেতিবাচক প্রচারণার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা ও সমালোচনার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত করা হয়েছে। ঈদ উপলক্ষে শনিবার ছবিটি প্রদর্শনের আয়োজন করেছিল জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।

সংগঠনটি গত এক বছর ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে প্রদর্শনীর ঘোষণা দেওয়ার পর থেকেই জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরোধিতা শুরু হয়। সংগঠনটির নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে প্রদর্শনীর পোস্টারে লাল ক্রসচিহ্ন দিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে জেলার ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ন থাকে।

এদিকে শুক্রবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় জেলা কওমী ঐক্য পরিষদের উদ্যোগে আলেমদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহল ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামবিদ্বেষী ও অশ্লীল সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা প্রদর্শনীর বিরোধিতা করে এ বিষয়ে সতর্কতামূলক কর্মসূচির ঘোষণাও দেন।

পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজকরা প্রদর্শনী আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেন। ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সদস্য তওজা খন্দকার জানান, বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি অনুকূলে এলে পরে প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে।

আয়োজকদের অভিযোগ, প্রশাসনের কাছ থেকে তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। সংগঠনের উপদেষ্টা মোহাইমিনুল আজবীন দাবি করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হয়েছিল এবং মৌখিক সম্মতিও পাওয়া গিয়েছিল।

তবে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, বিদ্যালয়ে পুনর্মিলনী ও আলোচনা সভার কথা জানানো হলেও চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়ে তাকে অবহিত করা হয়নি। এ ধরনের কোনো লিখিত অনুমোদনও তিনি দেননি।

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আযম কাসেমী বলেন, বিষয়টি নিয়ে আলেম ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের কারণে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------