রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ভোগান্তিতে ঈদযাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ছেড়ে উত্তরবঙ্গের পথে যাত্রা শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত মহাসড়কে যানজট শুরু হয়, যা মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা এবং যমুনা সেতুর পূর্ব পাড় এলাকায় দীর্ঘ যানজট দেখা যায়। দূরপাল্লার বাস ছাড়াও মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতু এলাকায় বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি এবং নিরাপত্তা টহল।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৬টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতের বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সাময়িক জট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------