বিনোদন ডেস্ক | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গ্রাহকদের নিরাপদ বিনিয়োগ ও আস্থার বার্তা পৌঁছে দিতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এ আয়োজিত এক অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেন অপু বিশ্বাস।
অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অপু বিশ্বাস শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই যুক্ত হননি, তিনি প্রতিষ্ঠানটির প্রকল্প পরিদর্শন করে নিজেও একজন গ্রাহক হিসেবে প্লট কিনেছেন, যা প্রতিষ্ঠানের প্রতি তাঁর আস্থার বড় প্রমাণ।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, আবাসন খাতে গ্রাহকদের আস্থা তৈরি ও তা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নর্থ সাউথ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে তিনি নিরাপদ আবাসন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, নর্থ সাউথ গ্রুপের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং এই অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁর বিশ্বাস।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬
9 News Bd | s s