রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পসংলগ্ন ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন— লেঠাইয়া (৪১), অংক্যামং (৫০) ও চিংক্যা অং (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

নাইক্ষ্যংছড়ি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------