রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী আহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী আহত

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতা অক্ষত থাকলেও তাঁর সহযোগী মইনুদ্দীন (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে শুরু হয় ছোটাছুটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে তিনি দ্রুত সরে গেলে গুলি তাঁর চাচাতো ভাই ও সহযোগী মইনুদ্দীনের পায়ে লাগে।

এ সময় লিয়াকত আলীর সঙ্গে থাকা লোকজন হামলাকারী জিয়াউল হক জিয়া (৩৪) নামের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অন্য হামলাকারীরা আদালতের ভেতরের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত অন্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর বিএনপি নেতা লিয়াকত আলী-কে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি সশস্ত্র বাহিনী এর আগেও তাঁকে হত্যার চেষ্টা করেছিল এবং আদালত প্রাঙ্গণে একই পক্ষ আবারও হামলা চালিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------