শিরোনাম >>
শিরোনাম >>

ব্রয়লার ও ডিমের দামে স্বস্তি; চড়া মাছের বাজারে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট

ব্রয়লার ও ডিমের দামে স্বস্তি; চড়া মাছের বাজারে অস্বস্তি

রাজধানীর বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। একদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমে ক্রেতাদের স্বস্তি ফিরিয়েছে, অন্যদিকে মাছের বাজারে দাম বেড়ে যাওয়ায় বাড়তি চাপ পড়েছে সাধারণ মানুষের পকেটে।

শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে প্রায় ১০ টাকা কমেছে। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে, যা কয়েকদিন আগেও ছিল ১৯৫ টাকার বেশি। একইভাবে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, যা আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কম।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে বলেই মুরগি ও ডিমের দামে এই স্বস্তি এসেছে। রায়েরবাজারে মুরগি কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদের আগে দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে।

তবে মাছের বাজারে চিত্র একেবারেই উল্টো। বিভিন্ন ধরনের মাছের দাম বেড়েছে বা উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। বাজারে পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩๐ টাকা, রুই ২৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি টেংরা ৬০০ টাকা কেজি দরে। এছাড়া চিংড়ি ও ইলিশের দামও বেশ চড়া।

মাছ ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে মাছের দাম প্রতিদিনই ওঠানামা করছে। বাজারে বেশি মাছ এলে দাম কমে, আর সরবরাহ কমলে দাম বাড়ে।

ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে মুরগি ও ডিমের দামে স্বস্তি মিললেও মাছের উচ্চমূল্য ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৩ এএম | শুক্রবার, ২২ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------