নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২২ মে ২০২৬ | প্রিন্ট
বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এএসআই মো. আরিফুল ইসলাম (৩৮) নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো এক সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ৬:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬
9 News Bd | s s