নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রকল্প দুটির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান যমুনা সেতু ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়তি চাপ সামাল দিতে বিকল্প অবকাঠামো জরুরি হয়ে পড়েছে। পরিকল্পনা অনুযায়ী, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্মিত হবে দ্বিতীয় পদ্মা সেতু এবং বিদ্যমান যমুনা সেতুর পাশে নির্মাণ করা হবে দ্বিতীয় যমুনা সেতু।
প্রকল্প দুটির প্রাথমিক সমীক্ষায় ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে। ২০২৭ সালের মধ্যে তাদের স্টাডি রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে সেতুর সম্ভাব্য রুট, নকশা, ব্যয় ও রেলপথের অবস্থান চূড়ান্ত করা হবে।
সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস জানিয়েছেন, যানবাহনের চাপ দ্রুত বাড়ায় এবং বিদ্যমান যমুনা সেতুর সক্ষমতা আগামী ৫-৬ বছরের মধ্যে পূর্ণ হওয়ার আশঙ্কায় নতুন সেতু নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার।

Posted ৬:৩২ এএম | রবিবার, ১০ মে ২০২৬
9 News Bd | s s


