শিরোনাম >>
শিরোনাম >>

বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ, পাইকারিতে ১৭–২১% বৃদ্ধির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ, পাইকারিতে ১৭–২১% বৃদ্ধির প্রস্তাব

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে দেশে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। এতে বছরে ১০ থেকে ১৩ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাইকারি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা পর্যায়েও মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি কারিগরি কমিটি গঠন করেছে। ইতোমধ্যে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব জমা দিয়েছে এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

তবে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপর চাপ কম রেখে বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়তি মূল্য নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দাম বাড়িয়ে সংকট সমাধান সম্ভব নয়; দক্ষতা বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণেও জোর দিতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------