শিরোনাম >>
শিরোনাম >>
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা

বৃষ্টির দেহাবশেষ শনাক্ত, লিমনের জানাজা সম্পন্ন

  |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট

বৃষ্টির দেহাবশেষ শনাক্ত, লিমনের জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির উদ্ধার হওয়া দেহাবশেষ তারই বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার পরিবারের বরাতে এ তথ্য জানায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ইতোমধ্যে ট্যাম্পা বে এলাকায় সম্পন্ন হয়েছে।

দূতাবাস জানায়, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ কাজে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট সহায়তা করছে। অন্যদিকে, লিমনের মরদেহ ২ মে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লিমন ও বৃষ্টি দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশির সময় একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ বৃষ্টির বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তারা ভবিষ্যতে বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ পিএম | শুক্রবার, ০১ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------