রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

  |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে নারীদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। সে সময় মেয়েদের জন্য মাধ্যমিক (মেট্রিক) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হয়, যাতে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ক্ষমতায় এসে খালেদা জিয়া এই উদ্যোগকে আরও বিস্তৃত করেন এবং মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দেন।

তারেক রহমান বলেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া দল এবং খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত। বর্তমানে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং অতীতের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, সেই ধারাবাহিকতায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করা হবে, যাতে তারা উচ্চশিক্ষায় আরও এগিয়ে যেতে পারে।

এছাড়াও তিনি বলেন, যেসব ছাত্রী ভালো ফলাফল করবে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com