রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বনানীতে বাসচাপায় দুইজন নিহত

  |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বনানীতে বাসচাপায় দুইজন নিহত

রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বনানী সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায় এবং পরে ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এ সময় সেখানে সড়ক সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের চাপায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও হেলপারের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------