রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাথমিক শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

প্রাথমিক শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক স্তরের শিশুদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। প্রথম ধাপে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এ সুবিধা পাবে।

মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশীয় পণ্য ব্যবহারের প্রসার ঘটানো এবং ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে শক্তিশালী করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি হবে।

একই সঙ্গে এই কর্মসূচির আরেকটি লক্ষ্য হচ্ছে সামাজিক সমতা নিশ্চিত করা। ধনী-দরিদ্র নির্বিশেষে সব শিক্ষার্থী যেন একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার দীর্ঘদিনের পরিকল্পনাও বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। পলিথিনের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই এর লক্ষ্য।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com