শিরোনাম >>
শিরোনাম >>

ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ এবং একই ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং পার্বত্য জেলায় দায়িত্বপ্রাপ্ত এপিবিএনের ডিআইজি সালমা বেগম রয়েছেন তালিকায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী সব ধরনের অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩০ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------