রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপপুরে জ্বালানি লোডিং লাইসেন্স, ডিসেম্বরে গ্রিডে বিদ্যুৎ যোগের আশা

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

রূপপুরে জ্বালানি লোডিং লাইসেন্স, ডিসেম্বরে গ্রিডে বিদ্যুৎ যোগের আশা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রগুলো জানায়, চলতি এপ্রিলের শেষদিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।

লাইসেন্স প্রদানের বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক কবীর হোসেন বলেন, কমিশনিং লাইসেন্স পাওয়ার পর এখন আর বড় কোনো বাধা নেই। সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করলে সে অনুযায়ী জ্বালানি লোডিং শুরু হবে।

অন্যদিকে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, পূর্বে ৭ এপ্রিল উদ্বোধনের পরিকল্পনা থাকলেও কিছু জটিলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সময় নিয়ে সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিনিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় অনাপত্তিপত্রও পাওয়া গেছে। নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করেই জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি প্রবেশের পর অন্তত ছয় মাস পরীক্ষামূলক উৎপাদন চলবে। এ সময় ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও আন্তর্জাতিক অনুমোদন সম্পন্ন করতে হবে। ফলে সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাবনা কম হলেও, বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com