রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

  |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১৩ এপ্রিল প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিলে ১৩তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com