রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
২০ দেশের অংশগ্রহণে তিন দিনের মেলা, ৬০ হাজারের বেশি দর্শনার্থী সমাগমের প্রত্যাশা

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পর্যটনের লক্ষ্য নিয়ে শুরু বিটিটিএফ ২০২৬

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পর্যটনের লক্ষ্য নিয়ে শুরু বিটিটিএফ ২০২৬

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ শুরু হয়েছে। ‘কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পর্যটন, টেকসই গন্তব্য’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। মেলায় অংশীদার দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন, পাকিস্তান ও নেপালের কূটনৈতিক প্রতিনিধিরা।

আয়োজকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যটন খাতের বিকাশ, পরিবেশবান্ধব পর্যটন উৎসাহিত করা এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করাই এবারের মেলার অন্যতম লক্ষ্য।

এবারের মেলায় ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সৌদি আরব, ব্রুনাই ও আজারবাইজানসহ আরও কয়েকটি দেশ।

মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি প্রদর্শক এবং ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতার অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, ২ হাজার ৫০০ জনের বেশি বাণিজ্যিক দর্শনার্থী ও ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হতে পারে। চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা তুলে ধরছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে বাংলাদেশের পর্যটন খাত নতুন যুগে প্রবেশ করছে। দেশের পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, বিটিটিএফ দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বিদেশি অংশীজনদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।

মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনস রয়েছে এয়ারলাইনস পার্টনার হিসেবে। এ ছাড়া সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান আয়োজনটিতে সহযোগিতা করছে।

টানা ১৩টি সফল আয়োজনের পর এবার ১৪তম আসরে পৌঁছেছে বিটিটিএফ। মেলাটি ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com