রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের এমডির চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের এমডির চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল

জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানেরও চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার‌।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হবে। এ জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিটি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্ট চুক্তির শর্ত অনুসরণ করে পরবর্তী বিধিগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একইভাবে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলেও সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দুই ব্যাংকের এমডির দায়িত্ব থেকে অব্যাহতির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে আইন ও চুক্তির বিধান অনুসারে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com