রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আগের হারেই ভাতা

এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীরা চলতি অক্টোবর মাসের শেষেই বর্ধিত হারে বেতন পেতে পারেন। তবে নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন তাঁরা। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত গত ৩০ জুন যে হারে ভাতা পেতেন, সেই হারেই তা বহাল থাকবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী, নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ চলছে। আগামীকাল মঙ্গলবার এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। গত ৫ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের বেতন পরিশোধের সময় থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত মূল বেতনের সুবিধা পেতে শুরু করবেন। এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত ভাতা পেতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com