রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক ও মাস্টারকার্ড

বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

দেশে প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক ও মাস্টারকার্ড

বাংলাদেশে প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড। নতুন এ কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকেরা তাঁদের অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন, অনলাইন কেনাকাটা ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধা নিতে পারবেন।

‘পূবালী ব্যাংক মাস্টারকার্ড অফশোর ব্যাংকিং ওয়ার্ল্ড ডেবিট কার্ড’ নামে চালু হওয়া এ কার্ড মার্কিন ডলারসহ অনুমোদিত বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর সঞ্চয়ী ও চলতি হিসাবের সঙ্গে যুক্ত করা যাবে। এর মাধ্যমে অনলাইন কেনাকাটা, বিক্রয়কেন্দ্রের যন্ত্রে অর্থ পরিশোধসহ বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন করা যাবে।

কার্ডটির অন্যতম আকর্ষণ ভ্রমণসুবিধা। মাস্টারকার্ডের ‘লাউঞ্জ কী’ কর্মসূচির আওতায় কার্ডধারীরা একজন অতিথিসহ বছরে তিনবার বিনা মূল্যে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে একজন অতিথিসহ বছরে দুবার এবং দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর লাউঞ্জে সারা বছর বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে ব্যাংকটি অফশোর ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করছে। নতুন এ কার্ড বৈদেশিক মুদ্রায় লেনদেন সহজ করার পাশাপাশি গ্রাহকদের ভ্রমণসংক্রান্ত সুবিধাও বাড়াবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের বিস্তারের সঙ্গে সঙ্গে সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবার চাহিদাও বাড়ছে। নতুন কার্ডের মাধ্যমে মাস্টারকার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক ও আধুনিক পেমেন্ট প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকেরা বিশ্বের বিভিন্ন স্থানে লেনদেনের সুবিধা পাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com