রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন, ভারত-পাকিস্তান ম্যাচ ১০ অক্টোবর

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন, ভারত-পাকিস্তান ম্যাচ ১০ অক্টোবর

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আগামী ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই বৈশ্বিক আসর। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল এই মাঠে। ৩০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার ওয়ান্ডারার্সকে এবার শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তবে আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে। ৭ অক্টোবর সেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল।

দুই গ্রুপে ১২ দল

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে হবে প্রথম পর্বের খেলা।

গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাছাইপর্বের অপর একটি দল।

আগামী বছরের শুরুতে ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। সেখান থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। রানার্সআপ ও দুই সেমিফাইনালিস্ট খেলবে সুপার সিরিজে। বাছাইপর্বের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়ায় এ পর্ব আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপপর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সরাসরি সুপার সেভেন পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে তুলনামূলক ভালো দল সপ্তম দল হিসেবে পরবর্তী পর্বে জায়গা পাবে।

১২ ভেন্যুতে বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। এর মধ্যে নামিবিয়ার উইন্ডহোক, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস, হারারে ও বুলাওয়ে এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ব্লুমফন্টেইন, ডারবান, কুগ্রোম্পো সিটি ও গকেবেরহা রয়েছে।

এদিকে ভারত-পাকিস্তান দ্বৈরথের জন্য নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘এ’-এর বহুল আলোচিত ম্যাচটি। একই মাঠে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com